• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দীঘিনালায় শোক ও প্রতিবাদে স্মরণ হলো ২১ আগস্ট ২০০৪

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ৩৮২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২

২০০৪ সালের ২১ আগস্ট শুধু গ্রেনেট নয়, একের পর এক গুলির মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। পুরো দলকে নেতৃত্ব শূণ্য করার চেষ্টা ছিলো হামলাকারীদের। এমনকি ঐ হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ কর্মীও প্রাণ হারায়। আহত হয়েছে শত শত নেতাকর্মী।

২১ আগস্ট (রবিবার) ২০০৪ সালের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন আওয়ামী লীগের দলীল কার্যালয়ে প্রথমে আইভি রহমানকে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্মমতার কথা তুলে ধরেন বক্তারা। সভাশেষে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিউটন মহাজন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, মহিলা আওয়ামী লীগের নেত্রী সীমা দেওয়ান, মাহমুদা বেগম লাকী, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ