• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাঙামাটিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৩১৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩

রাঙামাটিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাঙামাটি পৌরসভা। রবিবার (০৭ মে) সকালে শহরের হ্যাপি মোড় থেকে বনরুপা কাঠালতলী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল রাস্তার পাশে গড়ে ওঠা ভাসমান দোকান অবৈধ স্থাপনা ও যত্রতত্র সিএনজি স্টেশন উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।

এসময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটন নগর রাঙামাটি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মুক্ত, যানজট মুক্ত শহর বির্নিমানের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। যাতে শহরের মূল রাস্তার পাশে গাড়ি ও জনগণের চলাচলের ক্ষেত্রে যে বাধা গ্রস্ত না হয় সে জন্য ফুটপাতের যত্রতত্র ভাসমান দোকানগুলো সরিয়ে নিতে আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে কাউকে অর্থদন্ড দেওয়া হয়নি সবাইকে সর্তক করা হয়েছে। তবে পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রধান নিবার্হী ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মদ ইনামুল হাছান, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ