• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে বাঘাইছড়ি আলোচনা সভা অনুষ্ঠিত

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ২৫৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫ মার্চ গনহত্যা দিবিস-২০২৫ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামাল হোসেন মীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক হোসেন সরকার প্রমূখ।

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করেন। বর্তমান প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য সকলকে ভুমিকা রাখার জন্য আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ