• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল শাখার উদ্বোধন

হ্যাপী করিম, মহেশখালী: / ২৫৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

 

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও পাঠ্যবই বিতরণ সম্পন্ন

হ্যাপী করিম, মহেশখালী।
জমজমাট আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল শাখার উদ্বোধন’সহ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও নতুন পাঠ্যবই বিতারণী অনুষ্ঠিত হয়েছে।

২ ই জানুয়ারী-২৫ ইং, বৃহস্পতিবার দুপুরে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সামশুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সালাউদ্দীন।

শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন.. ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম।

এতে কুতুবজোম আল-ফোরকান গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার
সিনিয়র শিক্ষক আশেকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন.. অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব, ইউপি মেম্বার সালামত সিকদার, সাহেদ মো সবর, আবু তাহের, শাহনেওয়াজ ছিদ্দিক, হেফাজত উল্লাহ, নুরুল কবির মেম্বার, করম সিকদার, আলী হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এদেশকে সামনে এগিয়ে নিতে বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপক ভুমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বেশী বেশী ইসলামী বই পড়া ও খেলাধুলা করার পরামর্শ দেন। শিক্ষিত জাতিই দেশের গর্ব। একদিন এই শিক্ষার্থীরাই দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ