• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পটিয়ায় রসিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম: / ২২১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম:
পটিয়ায় রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। পল্লীমঙ্গল সংস্থার সাবেক আহবায়ক এস এম হারুনুর রশিদকে প্রধান নির্বাচন কমিশনার,মিজানুর রহমান ও আব্দুল করিমকে কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট রসিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নির্বাচন কমিশন গঠন করা হয়। রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ কার্য নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ ইংরেজি রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্য নির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে।

সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,সহ-সাংগঠনিক সম্পাদক,অর্থ ও পরিকল্পনা সম্পাদক,সমাজকল্যাণ সম্পাদক,ধর্ম সম্পাদক,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, তথ্য ও যোগাযোগ সম্পাদক,ক্রীড়া সম্পাদক,কৃষি সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক,অফিস সম্পাদক,প্রবাসী কল্যাণ সম্পাদক, কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ