• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাগুরার সাংবাদিক ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মাগুরা সংবাদদাতা: / ৬১৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

আজ ১৪ অগাস্ট ২০২২ রবিবার, মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডাক্তার বাবুল রশিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট বুধবার বেলা আনুমানিক ৪ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে নাকোল হাইস্কুলের শিক্ষক জনাব আশরাফ হোসেন হুট্ সাংবাদিক ফেরদৌস রেজা ও মিরাজ আহমেদের উপর চড়াও হয়, এমনকি হত্যার হুমকি দেয়, কথার এক পর্যায়ে জনাব আশরাফ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্ম কর্তা হিসেবেও পরিচয় দেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় গত ১২ অগাস্ট একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ডাক্তার বাবুল রশিদ বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে ভাবেই হোক বর্তমানে সারাদেশে সাংবাদিকদের উপর যে চলমান অত্যাচার ও নির্যাতন চলছে এটি বন্ধ অবশ্যই করতে হবে, পাশাপাশি তিনি অভিযুক্ত আশরাফকে গ্রেফতারের জোর দাবি জানান। অনুষ্ঠানে সম্প্রতি সময়ে কুষ্টিয়া, লালমনিরহাট, রূপগঞ্জ ও মৌলভীবাজারের সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরা হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ্য আইনুল ইসলাম বলেন আগামী ৩ দিনের মধ্যে আসামি গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব আকরাম হোসেন ইকরাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন এম ফেরদৌস রেজা, মিজানুর রহমান রেন্টু, কৃস্না রায়, আলমগীর হোসেন সহ অনেকে। উপস্থিত ছিলেন মিরাজ আহমেদ, মেহেদী হাসান, সনৎ কুমার বিশ্বাস, ফারুক আহমেদ, বিপ্লব হোসেনসহ অনেকে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ