• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লামায় পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৩৩২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে পুকুর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। বুধবার (০১ জুন) বেলা ১১টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংশাঝিরি এলাকার নুর মোহাম্মদ এর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া শিশু মোঃ তানবীর (৩) অংশাঝিরি গ্রামের মোঃ ফোরকান ও হামিদা আক্তার এর ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে তানবীর পঞ্চম।

নিহতের মা হামিদা আক্তার বলেন, সকাল ৭টায় নিজের হাতে বাচ্চাকে ভাত খাওয়াই। পরে তার বাবাকে ভাত দিতে বসি, এসময় তানবীর বাহিরে উঠানে খেলতে যায়। তানবীর পাশের বাড়ির একই বয়সী একটি বাচ্চার সাথে খেলতে ছিল। সকাল ৮টার দিলে একজন এসে বলে আমার ছেলের লাশ বাড়ির পাশের নুর মোহাম্মদ এর পুকুরে ভাসছে। শুনামাত্র আশপাশের লোকজন সহ ছেলের লাশ উদ্ধার করি।

তানবীরের পিতা মোঃ ফোরকান বলেন, আমার বাচ্চার ডান হাত ও পেটে আঘাতের চিহ্ন আছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী একটি পরিবারকে সন্দেহ হয়। যেখানে লাশ পাওয়া গেছে, তিন বছরের বাচ্চা কখনো সেখানে যেতে পারবেনা।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ হেলাল বলেন, লাশ উদ্ধারের সাথে সাথে লামা থানাকে খবর দিই। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ