• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে, এমপি বুলবুল!

সাধন সাহা জয় , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ৩৩৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি ।
গতকাল রবিবার দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম,নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, অধ্যাপিকা নুরনাহার বেগম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউপি চেয়ারম্যান,এলাকার সুধী সমাজ,স্কুলটির প্রাক্তণ ও বর্তামান শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন এ সময় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ সুবর্ণ জয়ন্তী উৎসবটি উপভোগ করেন।

উল্লেখ সকালে একটি বর্ণাঢ্য রেলি গাছ রোপন, বিশাল আকৃতির একটি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
স্কুলটির সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটি আরও বেশি প্রানবন্ত হয়ে উঠে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় স্কুল ক্যম্পাস প্রাঙ্গণ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ