• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গুইমারায় ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আগুন লেগে পুড়ে ছাই

মাইন উদ্দিন বাবলু,গুইমারা(খাগড়াছড়ি): / ৩৯২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

দৈনিক পার্বত্য কণ্ঠ: খাগড়াছড়ি গুইমারা উপজেলা বুদংপাড়া নামক স্থানে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দির সহ চার’টি বসতঘর পুড়ে ছাই। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ১ নং গুইমারা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বুদংপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও মন্দিরের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মন্দির সহ পাশে থাকা মোট চারটি (৪টি) ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বৌদ্ধ বিহারের আশে পাশে থাকা স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে বিহারে থাকা মূল্যবান মালামাল/আসবাবপত্র পুড়ে অন্তত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ