• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

খাগড়াছড়িতে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক: / ৫৪৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২

খাগড়াছড়ির ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মার্চ’২২) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অর্থাৎ চেয়ারম্যান এর দায়িত্ব বুঝিয়ে দিলেন বর্তমান বিদায়ী চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা।

দায়িত্বভার গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা। একই অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যান এর পাশপাশি সকল মেম্বারদের দায়িত্ব হস্তান্তর হয়।

এসময় তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবক চাকমা,পল্লি উন্নয়ন অফিসার,খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি।

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করতে হবে।  জনগনকে বাদ দিয়ে কোন জনপ্রতিনিধি সফল হবেনা বলেও মন্তব্য করে তিনি। উন্নত সমৃদ্ধ, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকলকে জনকল্যাণে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, ৩নং গোলাবাড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা বিদায়ী চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ