• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী গ্রেফতার

আরিফুর রহমান, মাদারীপুর / ৯৪০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

আরিফুর রহমান, মাদারীপুরঃ
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে (৪২) ও তার সাথে থাকা সাইদুর রহমান (২৩) নামের এক বিশ^বিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। শনিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) চলতি মাসের ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় পুতা দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস আহম্মেদ নিজে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে মিলি আক্তার ও তার সাথে থাকা সাইদুর রহমান নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা রাজীব হোসেন বলেন, স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রীকে মিলি আক্তার ও তার সাথে থাকা সাইদুর রহমান (২৩) নামের একজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। তারা ডিবি পুলিশের হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ ও তর্কবিতর্কের কারণেই পুতা দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে ও তার সাথে থাকা বিশ^বিদ্যালয়ের এক ছাত্রকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে রাতেই মাদারীপুরে নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ