• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- লায়ন মোঃ ইউনুচ তালুকদার

স্টাফ রির্পোটারঃ / ২৩৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লায়ন মোঃ ইউনুস তালুকদার বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

শুক্রবার বিকালে মেলঘর স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত মেলঘর প্রিমিয়ার লিগ শর্টপিছ ক্রিকেট টূণামেন্টের ফাইনাল খেলা মেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। রায়হান উদ্দিনের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সমাজসেবক আব্দুল মান্নান তালুকদার,প্রধন বক্তা ছিলেন মাষ্টার দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আলী আজগর তালুকদার, তৈয়ব নিজামী,কামাল তালুকদার, বাবু উওম দাশ,দিদার আলম,শাহজাহান, মফিজ সিকদার, আবু সিদ্দিক মেম্বার, আনিসুর রহমান,ওয়াহিদুল হক,নাজিম তালুকদার,রিপন চৌধুরী প্রমুখ।
আলহাজ্ব লায়ন মোঃ ইউনুস তালুকদার বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। তিনি আরও বলেন, যারা মাদকাসক্তি বা মোবাইল ফোনের নেতিবাচক আসক্তির কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, তাদেরকে ক্রীড়া চর্চার মাধ্যমে বিপথ থেকে ফিরিয়ে আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ