• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

আলীকদমে প্রশিক্ষিত নারী মাঝে অটোমেটিক এমব্রয়ডারী মেশিন

বান্দরবান জেলা প্রতিনিধি: / ৭৪৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

বান্দরবানের আলীকদম উপজেলায় নারী উন্নয়নের জন্য ৪ ইউনিয়নের প্রশিক্ষিত ৩১ জন নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে এসব মেশিন বিতরণ ও উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা।

অটোমেটিক এমব্রয়ডারী মেশিন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউপি চেয়ায়ম্যান মোঃ নাছির উদ্দিন বিএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ায়ম্যান কফিল উদ্দিন বিএসসি,সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, সাবেক চেয়ায়ম্যান ফোগ্য মার্মা, উপজেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী এনুচা মার্মা, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাঃ সম্পাদক শামশুল আলমসহ প্রমুখ।

নারীদেরকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে নারীদের আন্তঃ সামাজিক উন্নয়নের জন্য অটোমেটিক এমব্রয়ডারী সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,নারীরা সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের অর্থনৈতিক ভাবে ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ