• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:  / ৭৭৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে দলের যৌথ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন এর সঞ্চালনায় জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মো: আবুল কালাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দরা। সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে চির তরে মুছে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন।

দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। তিনি বলেন, দলের মধ্যে নামধারী, মুখোশধারী কিছু বঙ্গবন্ধুর আদর্শের বুলি আওড়ানো ব্যক্তিরা ঘাপটি মেরে বসে আছে, তাদের সম্পর্কে সব সময় আমাদের সজাগ থাকতে হবে। তারা বঙ্গবন্ধুর মতো জননেত্রীকেও হত্যার ষড়যন্ত্রে আবারো মেতে উঠতে পারে মন্তব্য করতে সকলকে সচেতন থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ