• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

চরফ্যাসনে পেটে বাচ্চাসহ গরু জবাই

হাসান লিটন, চরফ্যাসন প্রতিনিধি: / ৫৩৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় পেটে বাচ্চাসহ গরু জবাই করেছেন মহিউদ্দিন নামে এক কসাই। শুক্রবার (২১ জানুয়ারী)কাক ডাকা ভোরে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা বাজারের মাংসব্যবসায়ী মহিউদ্দিন কসাই প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৬টার দিকে দক্ষিণ আইচা বাজারের সৌদি হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে একটি গরু জবাই করেন। গরু জবাইয়ের পর একটি বাচ্চা পাওয়া গেলে তা বালুর মাঠে ফেলে রাখেন মহিউদ্দিন কসাই। দৃশ্যটি স্থানীয় লোকজনের চোখে পড়ে। এসময় বালুর মাঠে থাকা উপস্থিত সাধারণ মানুষের এমন হৈ চৈ-এর কারণে কসাই মহিউদ্দিন সেখান থেকে সটকে পড়েন। দক্ষিণ আইচার স্থানীয় জনগন এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করছে। তারা আরও বলেন দক্ষিণ আইচায় প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল কে একাধিক বার ফোন দিলে রিসিভ না করায় সাক্ষাতকার নেওয়া সম্ভব হয় নাই। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন বলেন এমন কোনো ঘটনা শুনি নাই তবে আমাদের থানার ফোর্সরা সেখানে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ