• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাইখালীতে ফিলিং স্টেশন এর উদ্বোধন

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: / ৬০৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রিফিউজিপাড়া নামক স্থানের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের পাশে তালুকদার এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
সোমবার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী ও ২ নং রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা উপস্থিত থেকে ফিতা কেটে ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করেন।

এসময় স্থানীয় ইউপি সদস্য শৈবাল সরকার সাগর, ফিলিং স্টেশনের মালিক মোঃ জাহাঙ্গীর তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফিলিং স্টেশন এর মালিক জাহাঙ্গীর তালুকদার জানান, ৭২ শতক জায়গায় এই এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন গড়ে তোলা হয়েছে। আশে পাশের ২০ কিমি এলাকায় এই রকম স্টেশন আর নেই। এখানে সিএনজি চালিত হালকা যানবাহন এর সুবিধা ভোগ করবেন। পরবর্তীতে এই ফিলিং স্টেশনে অকটেন ও প্রেটোল সুবিধা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ