• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কালিয়াকৈরে ফুটওভার ব্রীজের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ / ৬৬৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করে।

রোববার (২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড
এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে কয়েক শতাধিক শিক্ষার্থী।

ওই কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা।

মহাসড়কের দু’পাশেই রয়েছে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে শিকার হয় দুর্ঘটনায়।

আমরা ফুটওভার ব্রীজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ফুটওভার ব্রীজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ, প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়া শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ