• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ঝিনাইদহে ৩৫ নেতাকর্মী আ.লীগ থেকে বহিস্কার

ঝিনাইদহ সংবাদদাতা: / ৭৫২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ৩৫ প্রভাবশালী নেতাকে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট করায় বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা উপজেলা ও আঞ্চলিক রাজরীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৩৫ জনকে বহিষ্কার করা হয়। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ। ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। বহিষ্কৃতদের মধ্যে অনেকেই তালিকাভুক্ত রাজাকার পরিবারের সন্তান রয়েছেন যারা আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দলীয় সতর্কতা ও নির্দেশ ভঙ্গ করে ১৫ ইউনিয়নে ৩৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ১ নং সাধুহাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন, ২ নং মধুহাটিতে আলতাফ হোসেন, ফারুক হোসেন জুয়েল, তহুরুল ইসলাম, ৪ নং হলিধানী ইউনিয়নে এড এনামুল হক নিলু, ফাতিমা খাতুন, যুবলীগ নেতা নুর এ আলম বিপ্লব, হরুন অর রশিদ মিয়া, ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়নে সাহিদুর রহমান সন্টু, সিরাজুল করিম, ৬ নং গান্না ইউনিয়নে নাসির উদ্দিন মালিতা, ময়নাল হোসেন, ৭ নং মহারাজপুরে আবু বকর, খুরশিদ আলম, ৯ নং পোড়াহাটি ইউনিয়নে মোঃ আশরাফ আলী, মোঃ বদিউজ্জামান এ্যপো, ১০ নং হরিশংকরপুর ইউনিয়নে খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ১১ নং পদ্মকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, ১২ নং দোগাছি ইউনিয়নে আব্দুল মান্নান, গোলাম কিবরিয়া কাজল, জাহাঙ্গীর আলম শিবলী, ফয়েজুল্লাহ ফয়েজ, সিরাজুল ইসলাম, ১৩ নং ফুরসুন্ধি ইউনিয়নে আবু সাইদ শিকদার, ১৪ নং ঘোড়শাল ইউনিয়নে তিতাশ বিশ্বাস, জাহিদুল ইসলাম, ১৫ নং কালীচরণপুর ইউনিয়নে এনামুল বিশ্বাস, কাইয়ুম হোসাইন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ১৭ নং নলডাঙ্গায় মোলায়েম খান, কবির হোসেন, রবিউল ইসলাম, সাইফুল আলম ও মোঃ রাকিবুল ইসলাম লিমন।

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ বলেন, শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই ভোট করবেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক নেতা আছেন যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে গোপনে কাজ করছেন। তাদের সহায়তা করছেন। নৌকার প্রার্থীরা অভিযোগ দিলে আমরা বিদ্রোহী প্রার্থীর সহায়তাকারীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ