• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তিতে রাঙ্গামাটি রিজিয়নের নৌকা বাইচ প্রতিযােগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৮০০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

০২ ডিসেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তি। ঐতিহাসিক এ দিনটিকে উৎসবমুখর করতে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে ও রাঙ্গামাটি জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এরই অংশ হিসেবে সকাল ০৯ ঘটিকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালীদের অংশগ্রহণে শান্তি রালী আয়ােজন করা হয়েছে এবং দুপুর ০২ ঘটিকায় রিজার্ভ বাজার সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর কাপ্তাই লেকে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযােগিতার আয়ােজন করা হয়। রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে উল্লেখযোগ্যসংখ্যক দল নৌকা বাইচ প্রতিযােগিতায় অংশগ্রহন করে। বিভিন্ন রঙে বর্ণিল সাজে সজ্জিত সারি সারি নৌকা কাপ্তাই লেকের নয়ানাভিরাম সৌন্দর্য্যকে আরাে বাড়িয়ে তােলে। শান্তি ও সম্প্রীতির একই সুতােয় গাঁথা উপজাতি ও বাঙ্গালীরা উৎসবে মেতে উঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব দীপংকর তালুকদার, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙ্গামাটি রিজিয়নের, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, রাঙ্গামাটির জোন কমান্ডার সামরিক-অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। আনুমানিক ৮-১০ হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উক্ত অনুষ্ঠান উপভােগ করেন। প্রতিযােগীতা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজয়ী ব্যক্তিদের পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ