• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

শান্তিপূর্ণভাবে মহালছড়িতে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: / ৫২৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

শান্তিপূর্ণভাবে মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। জানা যায়, এবারে ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৩ ইউনিয়নে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ওই ইউনিয়নগুলোতে সংরক্ষিত নারী আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর সংরক্ষিত নারী আসনে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ৪ ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্র হওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় ৬ কেন্দ্রে ভোট হচ্ছে না। ৩০টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২৯ হাজার ৯২২ জন। সরেজমিনে মুবাছড়ি ইউনিয়নে সিঙিনালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সিঙিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এই ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের সংরক্ষিত নারী আসনে ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদের পছন্দের প্রার্থীকে একটি ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন হয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ