• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

চরমানিকায় মেম্বার প্রার্থী গিয়াসউদ্দিন মৃধার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

হাসান লিটন, চরফ্যাসন প্রতিনিধি: / ৩০৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

৪র্থ ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারমধ্যে ভোলার চরফ্যাসন উপজেলায় ৮ টি ইউনিয়ন পরিষদের নাম রয়েছে। এতে দক্ষিণ আইচা থানার ৯ নং চরমানিকা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে প্রতীক বরাদ্দের পর হতে শুরু করে দিয়েছে ঘাম ঝড়ানো প্রচার প্রচারণা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা। তারি ধারাবাহিকতায় ৯ নং চরমানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও চরমানিকা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ মো.গিয়াস মৃধার ‘মোরগ মার্কা’র’ পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ৮ নং ওয়ার্ডের ‘টিউবওয়েল মার্কা’র প্রার্থী চরমানিকা ইউনিয়ন বিএনপির নেতা সেচ্ছা সেবকদলের সভাপতি মো. ফয়েজ উল্লাহর বিরুদ্ধে। অভিযোগে গিয়াস মৃধা জানান, চরমানিকা ৮ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মোরগ মার্কা’র নির্বাচনী পোস্টার লাগানো হয়েছে। কিন্তু অপর মেম্বার পদপ্রার্থী বিএনপি নেতা ফয়েজ উল্লাহ ও তার চাচা আনোয়ার হোসেন জিকুর নেতৃত্বে মো. হাসান , আলাউদ্দিন, রাসেদ, কাবিল হাওলাদার, নাসির সরদার, সিদ্দিক মাঝি, মন্তাজ সহ তার মোরগ মার্কা লাগানো পোস্টার ছিড়ে রাস্তার পাশে ফেলে রাখা সহ বিভিন্ন সময়ে বিএনপি নেতা ফয়েজ উল্লাহর কর্মী সমর্থকরা আমাদের কর্মী সমর্থকদের হুমকি ধামকি দিয়া আসছে। এতে আমি প্রশাসনের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থী ফয়েজ উল্লাহর কাছে জানতে চাইলে উল্টো অভিযোগে তিনি জানান, আমার প্রচারণায় বাধা সৃষ্টি করেন আমার প্রতিদ্বন্দ্বী এর বাহিরে তিনি আর কোনো মন্তব্য করেননি। চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, সকল প্রার্থী সমান ভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারনা চালাবে। সে ক্ষেত্রে যদি কোন প্রার্থী কারো বিরুদ্ধে সু নিদৃষ্ট প্রমাণ নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ করেন, তাহলে আমরা বিধি মোতাবেক আইন গত ব্যবস্তা গ্রহন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ