• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

জ্বালানি সংকটে ফরিদপুরে শতাধিক ইটভাটা বন্ধ

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ৬১৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ইট তৈরির মৌসুম শুরুর দু’মাসেও উৎপাদনে যেতে পারেননি, ফরিদপুরের ভাটা মালিকরা। তারা বলছেন, এবছর জ্বালানির সংকট রয়েছে; সেই সাথে কয়লার দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাই হাত গুটিয়ে বসে আছেন ভাটা মালিকরা। এ অবস্থায় বেকার দিন কাটছে জেলার শতাধিক ইটভাটার ২০ হাজারেরও বেশি শ্রমিকের। জীবিকা নিয়ে রয়েছেন অনিশ্চয়তায়।

ফরিদপুর জেলায় ছোট-বড় মিলিয়ে ইটভাটা রয়েছে ১২০টি। এগুলোর মধ্যে ১১৩টি কয়লানির্ভর। সাধারণত সেপ্টেম্বর থেকেই এসব ভাটায় কাজ শুরু হয়। কিন্তু জ্বালানি সংকটে নভেম্বর মাসেও ইট উৎপাদনে যেতে পারেননি ভাটা মালিকরা।

তারা জানান, গতবছর ইট পোড়ানোর জন্য ব্যবহৃত কয়লার টন প্রতি ক্রয়মূল্য ছিল ৮ থেকে ৯ টাজার টাকা। এক বছরের ব্যবধানে দাম দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ২১ থেকে ২২ হাজার টাকা। একইসাথে রয়েছে কয়লার সংকট। এমন পরিস্থিতিতে ভাটা চালু করতে ব্যবসায়িক ঝুঁকির মুখে মালিকরা।

এসব ইটভাটার সাথে অন্তত ২০ হাজার শ্রমিকের আয়-রোজগারের সম্পর্ক। মৌসুম শুরুর দু’মাসেও ভাটা চালু না হওয়ায়, মানবেতর জীবনযাপন করছেন তারা।

সংকট সমাধানে সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভাটা মালিকরা। বাড়তি দামে কয়লা কিনে ইট উৎপাদন করতে হলে নতুন ইটের দাম দ্বিগুণ হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ