• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মাগুরায় দুই কেজি গাঁজাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

মাগুরা সংবাদদাতা / ৯৭৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

মাগুরা সংবাদদাতা: মাগুরা সদরের নড়িহাটি গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ এক সাবেক পুলিশ সদস্য ও তার ছেলেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের ২০০৫ সালে পুলিশের সদস্য হিসেবে অবসরে যাওয়া সাইদুর রহমান (৬৯) ও তার ছেলে আকিদুল ইসলাম (৩৮)। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখার মোঃ উমায়ের জানান – গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম, উপ-পরিদর্শক মোঃ আতোয়ার হোসেন, মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা সাইদুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়িতে গোপনে রক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর ও তার ছেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করতেন বলে তিনি জানান। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ