• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মানিকছড়িতে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৫৫৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মো. টিপু সুলতানের সঞ্চালনায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম, শিমূল কান্তি দে, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, আবুল কালাম, ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. মতিউর রহমান হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ময়নাল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. নূর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন, উপ প্রচার সম্পাদক মো. কামাল হোসেন প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সামায়উন ফরাজী সামু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ।

তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে ইউপির বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ