• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রামগড়ে আওয়ামীলীগ প্রার্থী রফিকুল আলমের মনোনয়ন পত্র দাখিল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি; / ৬৪০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আসন্ন ২নভেম্বর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রামগড়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে মেয়র প্রার্থী মোঃ রফিকুল আলম কামাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার (১০অক্টোবর )১২ ঘটিকার সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিংকর্মকর্তা কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৯অক্টোবর ছিলো। পরবর্তীতে একদিন বাড়িয়ে তা ১০ অক্টোবর করা হয়। মনোনয়নপত্র বাছাই ১১অক্টোবর,প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর,এবং ভোট গ্রহন ২নভেম্বর।

মনোনয়ন পত্র দাখিলের সময় রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা হোসেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম (আলমগীর),এবং জেলা উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে এ ধাপে দেশের ১০টি পৌরসভায় সবগুলোতেই ইলেকট্রনিক (ইভিএম )পদ্ধতিতে ভোট হবে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ