• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নানিয়ারচরে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ৫২৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নানিয়ারচর আগমনে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

শনিবার দুপুরে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনগণ এলাকার কৃতি সন্তানকে ফুল দিয়ে বরণ করে নেন।

সফরকালে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি), নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী, আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মোহাম্মদ কামাল, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও প্রিয়নন্দ চাকমা, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চেয়ারম্যান নিখিল কুমার বগাছড়ি ১নং ওয়ার্ড আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের আয়োজনে সম্মাননা সভায় যোগদান করেন। পরে বগাছড়ি মারকাজুল মা’আরিফ বায়েজিদ (রহঃ) মাদ্রাসা ভবনের শুভ উদ্বোধন ও ইসলামপুর দাখিল মাদ্রাসা ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ