স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে ২৫ জুলাই ২০২৫ খ্রি. রোজ শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি কোয়ালিটিফুল সংসদ গঠনের জন্য নির্বাচনে পি আর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে দেশ গঠনে রুকনদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্যবৃন্দ।