• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার:: / ১০৭২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি। বিক্ষোভ মিছিল সমাবেশ,ভাইবোনছড়ায় উত্তেজনা,সড়ক অবরোধের চেষ্টায় ফুঁসে উঠছে স্থানীয়রা। খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে ৬ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ধর্ষকদের গ্রেপ্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এদিকে-ধর্ষকরা কোন দলের হতে পারেনা মন্তব্য করে জড়িতদের শাস্তির দাবী জানিয়ে ধর্ষিতার চিকিৎসায় তার পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নির্দেশে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতলে ছুটে যান খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। সেখানে আত্মহত্যার চেষ্টাকারী ধর্ষিতার পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তার চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। একই সময় উন্নত চিকিৎসা সহায়তা দিয়ে বিএনপির পাশে আছে বলেও জানান দলটির সাধারন সম্পাদক এমএন আবছার।

ধর্ষকরা কোন দলের নয়,বিএনপির সাথে সাথে কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করে অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি কিছু কিছু দল সুযোগ বুঝে বিএনপির উপর অপবাদ লেপনে ব্যস্ত বলেও উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রোওয়াজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,মোশাররফ হোসেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভূঁইয়া, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে-বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আদালত সড়ক,ভাঙ্গাব্রীজ ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে করে। ওয়াপাইং মারমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারন শিক্ষার্থী উক্যনু মারমা,কবিতা চাকমা,নিশি ত্রিপুরা,দেবাশীষ চাকমা,তুষাণ চাকমা,উজ্জ্বল মারমা। এ সময় সাধারন শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার নেতাকর্মীরাও।

সমাবেশ থেকে বক্তারা, পাহাড়ে যথাযথ বিচারহীনতার জন্য ধর্ষণের সংস্কৃতি চালু হয়েছে মন্তব্য করে পাহাড়ি সম্প্রদায়ের উপর এমন নিন্দানীয় সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বলেন, অভিলম্বে সকল ধর্ষকদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তির আওতায় এনে বিচার করা না হলে পাহাড়ে আগুণ জলবে।

ধর্ষণের এমন ঘটনা পাহাড়ে নতুন নয় উল্লেখ করে নারী শিশু ও শিক্ষার্থীদের যৌণ নিপীড়ন বন্ধ,ধর্ষকদের শাস্তির আওতায় আনার নিশ্চয়তা, ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবী করেন।
এ ঘটনার জের ধরে পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল ফুঁসে উঠছে। মিছিল,মিটিং,বিক্ষোভের ডাক দিচ্ছে। এর আগেও খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সংঘাত,অপ্রীতিকর,দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই এ ধরনের ঘটনায় খাগড়াছড়িতে আবারো অশনি সংকেত দেখা দিচ্ছে বলে মনে করছে স্থানীয় বাঙালীরা।

সংঘবদ্ধ ধর্ষণের তরুণী আত্মহত্যা ও জড়িতরা আটক: খাগড়াছড়ি ভাইবোনছড়ার লতিবান এলাকার ঐ ত্রিপুরা কিশোরী সম্প্রতি রথযাত্রা উৎসব দেখতে গিয়ে ভাইবোনছড়ায় মেলায় যায়। রাত হয়ে যাওয়ায় গাড়ি না পাওয়ার ফলে ভাইবোন ছড়া তার কাকার বাড়িতে রাত যাপন করেন। সেখানেই রাতের অন্ধকারে ধর্ষণকারীরা ওই বাড়িতে ঢুকে জোর করে কিশোরীকে পালাক্রমে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর ঐ কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষকদের একটি জাতীয় রাজনৈতিক দল বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে অভিযোগ উঠলেও তার দায় স্বীকার করছে না কেউ। ধর্ষকরা বিএনপির কোন রাজনীতির সাথে জড়িত নয় বলে জানান সংগঠনটির সাধারন সম্পাদক এমএন আবছার।

এ ঘটনায় বুধবার রাতে ৪ ধর্ষককে আটক করে প্রশাসন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ