• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন

আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:: / ৩১৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান। তিনি ১৩ জুলাই ২০২৫ ইং, সোমবার বেলকুচি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

নবনিযুক্ত ইউএনও জনাব আফরিন জাহানকে বরণ করে নিতে এবং শুভেচ্ছা জানাতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তার আগমনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “জনাব আফরিন জাহান একজন দক্ষ, মেধাবী ও সৎ প্রশাসনিক কর্মকর্তা। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”

শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ মান্নান শেখ, মোঃ মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, মোঃ সুমন প্রামানিক, মোঃ জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

শেষে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার পক্ষ থেকে নবাগত ইউএনও জনাব আফরিন জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তার আগামীর কর্মজীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ