• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধি:: / ২০১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মিন্টু কান্তি নাথ,রাজস্থলী(রাঙ্গামাটি) প্রতিনিধি::

ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। সভায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান, ডা, দ্বীপায়ন দাশ গুপ্ত,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন খান সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মচারী বৃন্দ।
আলোচনায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ অগ্রগতি ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।দুই টি সন্তানের বেশী নয়।

আলোচনা সভার পর ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েক জন কর্মীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ