• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পদ্মার জেলেরা ভরা মৌসুমেও পাচ্ছে না  ইলিশ  ফিরছেন খালি হাতে

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: / ২৩২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ: উপজেলা প্রতিনিধি::

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার মোহনায় ইলিশের দেখা মিলছে না। বর্ষা মৌসুম শুরুর পরও দিনের পর দিন জাল ফেলে খালি হাতে ফিরছেন জেলেরা। এতে চরম অর্থকষ্টে পড়েছেন মাছ ধরা পেশায় নির্ভরশীল পরিবারগুলো।

স্থানীয় জেলেরা বলছেন, অন্যান্য বছর এ সময় নদীতে প্রচুর ইলিশ পাওয়া যেত। কিন্তু এবার মাছ নেই বললেই চলে। কেউ কেউ পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন, কেউ আবার দাদনের বোঝা নিয়ে দিশেহারা।

ঢালার চরের জেলে হারেজ বিশ্বাস বলেন, ‘সারা রাত নদীতে জাল ফেলেও নৌকা খরচের টাকাও উঠে না। আগে যারা নদীতে মাছ ধরত, তারা এখন কৃষিকাজে নেমে গেছে।’

একই কথা বলছেন গোয়ালন্দের ধীরেন হালদার। তিনি বলেন, ‘৬ জন মিলে মাছ ধরি। সপ্তাহে ১-২ বার বাড়ি যাই, কিন্তু খালি হাতে গেলে পরিবারের কাছে দাঁড়াতেই লজ্জা লাগে।’

অন্যদিকে, আব্দুল কুদ্দুস হাওলাদার জানান, ‘কখনো ১-২টি ছোট ইলিশ ধরা পড়ে, তাও আবার ৯ ইঞ্চির নিচে হলে মৎস্য বিভাগের অভিযানে পড়তে হয়। তাই জাল-দরি গুটিয়ে জাল মেরামতের কাজ করছি।’

এদিকে গত মাসের ৩০ তারিখ পর্যন্ত জাটকা শিকারে নিষেধাজ্ঞা থাকায় জেলেরা পড়েছিলেন আরও বিপাকে। তাদের অভিযোগ, দাদনে ধার করা টাকায় তৈরি করা জাল-নৌকার খরচও তুলতে পারছেন না তারা।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, ‘ইলিশ সাধারণত গভীর পানির মাছ। কিন্তু পদ্মা নদীতে ডুবোচর আর নাব্যতা সংকটে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরলে ইলিশও ফিরে আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ