• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গুইমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যেগে পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: / ১৯৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

বিএম.বাশারঃ- খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গুইমারা উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজিদুর রহমান, সিন্দুকছড়ি ইউনিট সভাপতি ইলিয়াছ শেখ, ইসলামী ছাত্রশিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, জামায়াত নেতা আবুল হোসেন বাবু প্রমুখ।

সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে পাহাড়ি বাঙ্গালি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।
এসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগীতা চান তিনি।

এদিকে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যেগে গুইমারা, জালিয়াপাড়া ও সিন্দুকছড়িতে পথসভা এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ