• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

কাপ্তাইয়ে  অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ টি দোকান 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ৪৩৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির  কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ  সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই)   এলাকা সংলগ্ন মসজিদের পাশে  পরিত্যক্ত  ৭  ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ঐ সব প্রতিষ্ঠানের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেলেও স্থানীয়দের তৎপরতার বেশ কিছু মালামাল রক্ষা পাই।

সোমবার (৩০জুন) বেলা সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের  সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি আরোও জানান অগ্নিকান্ডের খবর পাবার সাথে সাথে  কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স  এবং নৌবাহিনীর দমকল বাহিনীর কর্মীরা  এসে দুপুর ১ টার মধ্যে  আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এলাকার লোকজন ও বিএসপিআই শিক্ষার্থীরা  আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এই ঘটনায় বন্ধ থাকা ৭ টি দোকানের  আসবাবপত্র সহ আনুমানিক ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদার ইউসুফ ও জাহাঙ্গীর।

বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, আমাদের বিএসপিআই এর বাউন্ডারি সংলগ্ন ৭ টি দোকানে আগুন লেগেছে। তবে গত ১ বছর ধরে দোকানগুলো বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ