• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়িতে সুপ্রদীপ চাকমা’র আদিবাসী স্বীকৃতি দাবী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ছোটন বিশ্বাস, প্রতিনিধি খাগড়াছড়ি।। / ৫৪০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র আদিবাসী স্বীকৃতি দাবী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন, খাগড়াছড়ি জেলা শাখা ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ের জনগোষ্ঠীদের উপর বৈষম্য সৃষ্টি করে  আওয়ামী দোসরদের সহযোগিতা করে যাচ্ছেন এবং আদিবাসী স্বীকৃতি দাবী করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত) প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে  পাহাড়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছে।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মামুন রানা, মোঃ জাহিদ হাসান, মোঃ মনসুর আলী, পার্বত্য মহিলা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোছাম্মৎ হাসিনা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ