• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ৯ শত ৬ জন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ২৫৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মতো আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯শত ৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

তিনি আরোও জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯শত ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে ১শত ৮৪ জন এবং কর্ণফুলী সরকারি কলেজ হতে ৭ শত ২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আজ প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ