• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: / ২৭২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। নৌপথটির পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে তীব্র স্রোত বইছে। পাশাপাশি বড় বড় ঢেউ ও পানির প্রবল পাঁক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এই নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যমুনা নদীতে বড় বড় ঢেউয়ের পাশাপাশি প্রবল স্রোতের তোড়ে পানির তীব্র পাঁক সৃষ্টি হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকুলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ