• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, প্রতিনিধি খাগড়াছড়ি।। / ১৯১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

খাগড়াছড়ি প্রতিনিধি।। “ প্লাস্টিক দূষণ আর, বন্ধ করার এখনি সময়।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে জেলা প্রমাসন কার্যালয় উদ্যানে বৃক্ষ রোপন করা হয়।

পরে জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি এর সহকারী পরিচালক হাসান আহম্মদ, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, বিডি ক্লিন জেলা সমন্বয়ক শাখাওয়াত হোসেন সকাল, ছাত্র প্রতিনিধি মোঃ জাহিদ হাসান সহ বিভিন্ন এনজিও ও দপ্তর প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা, পাহাড় কর্তন না করে পরিবেশকে অক্ষত রেখে বিভিন্ন স্থাপনা নির্মাণ। বেশি বেশি বৃক্ষ রোপনের মাধ্যমে বন ভূমি সৃষ্টি করা। প্লাস্টিকে বর্জন। নিরাপদ খাদ্য, উৎপাদন ও ব্যাবহারে পরিবেশ বান্ধব পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা এবং চাষ পদ্ধতি সহ কিভাবে পর্যটন নগরী খাগড়াছড়িকে কিভাবে প্রকৃতিকে অক্ষত রেখে সাজানো যায় সেইসব বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ