• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কৃষি ভিত্তিক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা রামগড়ে  অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৭৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

‘কৃষিই সমৃদ্ধি, ২০২৪-২৫ অর্থ বছরের প্রোগরাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে রামগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তিলাওয়াত পাঠ করেন মোঃ মাহমুদুল হাসান, ত্রিপিটক পাঠ করেন ম্রাচিনু মারমা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন এর সঞ্চালনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতী হিসেবে ব্যক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম।

স্বাগত ব্যক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া।

বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহির উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি কামাল উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের  সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

পিএফ স্কুল থেকে কৃষকদের পক্ষ থেকে ব্যক্তব্য প্রদান করেন সোনাইআগা ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান সাথোয়াই মারমা। উপজেলায় ১২ টি পিএফ স্কুল অবস্থিত।

অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় ফরেষ্ট কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রামগড় বাজার কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দীন সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, কৃষক-কৃষাণী ও সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ