• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: / ৩৪১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি::

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উপজেলা প্রশাসনের অভিযানে আট মাদক কারবারি কে সাজা ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২ জুন) বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এর নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর পোড়াভিটা ও এর আশেপাশে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ওই মাদকসেবিদের আটক করা হয়। এবং একজন কে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানে গতকাল বিকেলে ৭জন মাদকাসক্তকে মাদক সেবন অবস্থায় দৌলতদিয়া থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ