• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

রামগড়ে প্রকাশ্যে  কৃষি ঋন বিতরণ ও গ্রাহক সমাবেশ অনু্ষ্ঠিত

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় রুপালি ব্যাংক পিএলসি শাখার আয়োজনে প্রকাশ্যে দশ লক্ষ টাকার  কৃষি ঋণ ১০ জনকে বিতরন ও গ্রাহক সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপজেলা হল রুমে  রামগড় রুপালি ব্যাংকের সহকারী অফিসার সবুজ চন্দ্র দাশের সঞ্চালনা ও শাখা ব্যবস্থাপক আমাজাদ হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরন ও গ্রাহক সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।

শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ ও ত্রিপিটক  পাঠ করা হয়।

 

বিতরণে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস.এম. দিদারুল ইসলাম।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক পিএলসি চট্রগ্রাম পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রুপক কুমার রক্ষিত।

বিতরণে গ্রাহকদের পক্ষ থেকে ব্যক্তব্য প্রদান করেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক  নিজাম উদ্দিন লাভলু, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, ফার্মেসি ব্যবসায়ী অপু শীল প্রমুখ।

রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যাবস্থাপক আমজাদ হোসেন বলেন, আমাদের ব্যাংকের সুবিধাসমূহ হচ্ছে কৃষি ও পল্লি ঋণ বিতরন, সিএমএসএমআই ঋণ সুবিধা, আমানতের বিপরীতে ঋণ সুবিধা, অগ্রাধিকার ভিত্তিতে রেমিট্যান্স প্রদান, সঞ্চয়ী-চলতি ও স্কুল ব্যাংকিং হিসাব হিসাব খোলা, ডিপিএস-এফডিআর ও ডাবল বেনিফিট স্কিম সুবিধা, এপ্যাস এর মাধ্যমে লেনদেন এর সুবিধা, আরটিজিএস ও ইএফটিএন এর মাধ্যমে ফ্রি লেনদেন, এটিএম কার্ড ও এমআইসিআর চেক বই সুবিধা, অনলাইন চার্জ বিহীন লেনদেন, এ চালান সুবিধা ও মাসিক মুনাফা স্কীম।

বিতরণে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র অফিসার চাইলাউ মারমা সহ কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক শুভাশীষ দাশ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ