• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মানিকছড়িতে ভূমি মেলার উদ্বোধন

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি:: / ২০৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে তিনদিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও সেবা গ্রহীতাদের মাঝে খতিয়ানের কপি হস্তান্তরের মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। পরে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

ভূমি অফিসের সায়রাত সহকারী মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আমানউল্লাহ আমানসহ বিভিন্ন মৌজা ও পাড়ার হেডম্যান-কার্বারীগণ।
বক্তারা তাদের বক্তব্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবার স্বচ্ছতা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, নিয়মিত ভূমি কর পরিশোধ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় ও সন্তোষজনক কার্যক্রমের জন্য ১১ জন হেডম্যানকে সম্মাননা স্মারক প্রদান করে ভূমি অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ