• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

পার্বত্য শান্তির পথে বিজিবির আলোর মিছিল- শিক্ষা ও খেলাধুলায় নতুন দিগন্ত

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি: / ২৭৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বরাবরই নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার লোগাং জোন (০৩ বিজিবি) সম্প্রতি একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে, যার আওতায় পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে গাইড বই, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সেটসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই কার্যক্রমে বিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং তারা বিজিবির এমন মানবিক উদ্যোগে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করে। শিক্ষকবৃন্দও এই উদ্যোগকে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সহ-পাঠ্য কার্যক্রমে উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ধরনের কর্মসূচি শুধু শিক্ষা প্রসারে নয়, বরং যুবসমাজকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে সমাজ থেকে বিভিন্ন অপরাধ প্রবণতা দূরীকরণেও সহায়ক হচ্ছে।

এই সময় লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইন্দ্র লাল চাকমার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরাও বিজিবির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজিবির এই মহতী প্রয়াস পার্বত্য এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে যেমন অবদান রাখছে, তেমনি যুব সমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখার মাধ্যমে একটি আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সহায়ক ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ