• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

নানিয়ারচরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ৪০২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়।

মঙ্গলবার (২৪ই আগস্ট) সকালে উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি এবং ইসলামপুর এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনোয়ার জাহেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীন ও উপ-মহাপরিচালক মোঃ শাহবুদ্দিন (চট্টগ্রাম রেঞ্জ) এর নির্দেশনায় ও রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম এর তত্ত্বাবধানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ এসব খাদ্য সহায়তার অংশ হিসেবে ৬০জন আনসার ভিডিপি সদস্যের মাঝে চাল, ডাল, আলু, তৈল, পেয়াঁজ ও একটি করে মাস্ক বিতরণ করে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বুড়িঘাট ইউনিয়নের ২নং ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, হিল আনসার পিসি আব্দুল আজিজ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ খোরশেদ আলম, দলনেতা কামরুল ইসলাম ও দলনেত্রী নাছিমা বেগম প্রমূখ।

উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় ৩০০জন হিল আনসার এবং ৯টি প্লাটুনে মোট ৩০০জন স্বেচ্ছাসেবী ভিডিপি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ