• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এতিমখানার ছাত্র এবং শিক্ষকমন্ডলীদের সাথে শুভেচ্ছা বিনিম

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ২২১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উলুমুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং শিক্ষকমন্ডলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেন এবং তাদেরকে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন(বাংলা অর্থসহ) উপহার দেন। এছাড়াও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী মুক্তিযুদ্ধের শহীদ বীরদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য পবিত্র গ্রন্থ আল কোরআন খতম করেন। পরিশেষে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ এবং ছাত্র, শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ