• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে মহালছড়িতে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত

শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি : / ২৫২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলাস্থ মহালছড়ি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর আয়োজনে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী শহীদ ও আহতদের স্মরণ সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সভার শুরুতেই শহিদ ও আহতদের স্মরণে সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়, সহকারী শিক্ষক সুইহ্লাঅং রাখাইন (পিপলু) এর সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থান ঘটনা প্রবাহ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বক্তরা।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিপুল খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফ ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন পেশার মানুষ ও ছাত্রছাত্রীরা এ স্মরণ সভায় অংশ নেন।আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ