• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতির জিম্মায় মুক্তি পেলেন সাংবাদিক মিলটন বড়ুয়া

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৪২৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বিদ্যুৎ সংযোগ নিয়ে মারপিটের ঘটনার মামলায় আটক সাংবাদিক মিলটন বড়ুয়া জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯আগষ্ট) দুপুরে রাঙামাটির সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীর বিজ্ঞ আদালত রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর জিম্মায় জামিন প্রদান করে।

সাপ্তাহিক পাহাড়ের সময়ের সম্পাদক সাংবাদিক মিলটন বড়ুয়া সম্প্রতি বিদ্যুৎ সংযোগ নিয়ে মারপিটের ঘটনার মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন।

সাংবাদিক মিল্টন বড়ুয়া মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জেল গেটে তাকে স্বাগত জানান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও এসএ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি নুরুল আলম মানিক, সাপ্তাহিক পাহাড়ের সময় এর কর্মরত সাংবাদিক পলাশ চাকমা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি শাখার লাইফ মেম্বার পারভেজুল ইসলাম সুমন প্রমুখ।

সাংবাদিক মিল্টন বড়ুয়া তার জামিন লাভে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ