• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবন ব্যুরো প্রধান  / ২০৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’- এর আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক সুফলভোগী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। প্রশিক্ষণে উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বাবুল আব্দুল গফুর বিশেষ অতিথি ছিলেন।

এতে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরে প্রশিক্ষণ উপকরণ প্রদান শেষে ফিডব্যাক গ্রহণ করে মাঠ পর্যায়ের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ২০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে হ্যাচারি সফর ও অভিজ্ঞতা বিনিময় করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ