• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা

লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ৭১১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়নের আওতাধীন ১১০৫ জন স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৫ই আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন গুইমারা সরকারি কলেজ মাঠ,মাটিরাঙ্গা কলেজ মাঠ,সিন্দুকছড়ি স্কুল মাঠ এবং লক্ষীছড়ি স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান করেন বিএ-৪৪২৭ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন।

এছাড়াও, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লেঃ মুশফিক স্কুল মাঠে ১০০ জন পাহাড়ী ও বাঙ্গালী মহিলাদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন মিসেস মাহফুজা রহমান সহ-সভানেত্রী, লেডিস ক্লাব ও সেপকস, গুইমারা রিজিয়ন।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, ১৫ আগস্ট এই দেশের একটি কালো অধ্যায়- যেদিন জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রায় সমগ্র পরিবারসহ, স্বাধীনতা বিরোধী ও বিপথগামী দেশি-বিদেশি চক্রান্ত কর্তৃক নির্মম ভাবে পরিবারের সদস্যদের সাথে শহীদ হন। তিনি এই দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নতুন করে প্রানবন্ত হয়ে উঠি। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিগুলি আমাদের কর্মময় জীবনে প্রতিফলিত করি। মানবিক সহায়তা কর্মসূচী চলাকালীন উপস্হিত ছিলেন গুইমারা রিজিয়ন স্টাফ অফিসার, জি এস টু (ইন্ট) মেজর তাজুল ইসলাম গুইমারা রিজিয়নের অন্যান্য পদোস্হ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ