• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ৫২৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ হারুন বিশ্বাস (৪৮) গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড সাকের ফকিরপাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এর নেতৃত্বে এসআই (নিঃ) দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড সাকের ফকিরপাড়ার হারুন বিশ্বাসকে বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামির দেয়া তথ্যমতে তাহার ঘরের মধ্যে থাকা সাব বাক্সর পিছনে দুইটি সাদা পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২ কেজি গাঁজা জব্দ করা হয় যাহার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ