• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ৩৫১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। শুক্রবার বিকেল তিনটায় তিনি গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জ পাড়া, উত্তর গঞ্জ পাড়া, গোলাবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রত্যেকটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ত্রাণ সহায়তা পায় সেজন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। এই সময় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের ঘরবাড়ি রাস্তাঘাট ভেঙে যাওয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

এসময় পার্বত্য উপদেষ্টা বলেন, আমরা পানি কমে গেলে তালিকা তৈরি করে সকল ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন আমাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলো না কুলায় আমরা ফাইন্যান্স মিনিস্ট্রির সহায়তা চাইবো।

পরে গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। উপদেষ্টা ২৫০টি পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসন ৪৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ।

এর আগে তিনি দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুধী জনের সাথে মত বিনিময় সভা করেন।

ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, যুগ্ম সচিব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ